• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যে কোনো সময় ভেঙে পড়বে: রব

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৮:৫৮
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৮:৫৮

9666369 2 1

অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যে কোনো সময় ভেঙে পড়বে: রব

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু ভিপি জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সাংবিধানিক-গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করাসহ অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যে কোনো সময় ভেঙে পড়বে। জনগণ, আইনের শাসন এবং সংবিধানের ওপর সরকার নির্ভর করছে না, সরকার নির্ভর করছে শুধুমাত্র বল প্রয়োগের ওপর। সরকার জনগণের ভোটাধিকার ছিনতাই করেও অন্যায়ের পক্ষেই সাফাই গেয়ে চলছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে এই সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অক্ষম। ২০১৮ সালে জাতীয় ঐক্য ফ্রন্টকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়ে সরকার রাতের ভোটের ওপর ভরসা রেখেছে। সুতরাং নির্বাচনের প্রশ্নে এই সরকারের ওপর ভরসা করার কোনো উপায় নেই।’

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আ স ম আবদুর রব এর সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পিরাচা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাজধানীর উত্তরা বাসভবনে অনুষ্ঠিত মত বিনিময় কালে আ স ম রব আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামে, বৃহত্তর জনতার স্বার্থে অঙ্গীকারাবদ্ধ ইতিহাস সচেতন লড়াকু নেতৃত্ব প্রয়োজন। রাষ্ট্র রূপান্তরে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার সংগ্রামে গড়ে ওঠা গণশক্তির সক্রিয় ও শক্তিমান বিকাশ বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক দিশা খুঁজে পাবে। সংঘবদ্ধ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদে গণঅভ্যুত্থান সৃষ্টিতে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান মুক্তার, সহ সভাপতি গোলাম ফারুক সরকার সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আলী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন রাজু ও কেন্দ্রীয় সদস্য মিল্লাত হোসেন প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com