• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে শিক্ষা নিতে হবে: মঈন খান

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:১০
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:১০

96000028

অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে শিক্ষা নিতে হবে: মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ইসলামের মূল বানী হলো শান্তি, আর এই শান্তির বানী অনুসরণ করে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করে অন্যায়কে যেন প্রতিহত করতে পারি- সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে।

শনিবার সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সারা বিশ্বের মুসলমানেরা ভাই হয়। আর বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয় তাহলে কিন্তু তাদের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। আজকের বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে আপনারা সজাগ হয়ে উঠুন, আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানেরা নিজেদের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। আসুন আমরা ঈদের দিনে এই প্রতিজ্ঞা গ্রহণ করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপি সভাপতি আলম মোল্লাসহ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com