• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ২:৪০
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ২:৪০

1C0475CD 37E9 474E 9DE3 976B5E321A80

অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আজ রোববার (১২ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এ মিছিল করে তারা।

এ সময় তারা অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে আইনজীবী নেতারা বলেন, অবিলম্বে গ্রেপ্তার বিএনপির নেতাদের নিঃশর্ত জামিন দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মামলা, হামলা ও গ্রেপ্তার করে আমাদের আন্দোলন থেকে সরানো যাবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com