• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৪৩
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৪৩

5F5879AC D3EA 4880 98BE C36BD05C3258

অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক

বিএনপির মহাসমাবেশে হামলা, বিবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিন রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নিকুঞ্জ কুর্মিটোলা হাসপাতোলের সামনে ( ঢাকা-গাজীপুর রোড) রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরকার পতনের দাবিতে শ্লোগান দিতে থাকেন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ঝলক মিয়া, মুহতাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মন্ডল, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ,খাইরুল আলম সুজন, এ আর লিটন, খোরশেদ আলম লোকমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিঠুন, জাহিদ পারভেজ, আব্দুল্লাহ আল কাওসার, নুরুল্লাহ শেখ, মো নান্নু, মো আজহার, সহ-সাংগঠনিক সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, তানভির আল হাদি, গোলাম মোস্তফা, সম্পাদক ও সহসম্পাদক ওমর ফারুক মামুন, আরিফ হোসেন, রিয়াজ হোসেন, রিয়াজুল বাপ্পী, সাজিদ হাসান, সদস্য খলিলুর রহমান সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাসিরউদ্দিন শাওন (যুগ্ম সম্পাদক), ইমাম আল নাসের মিশুক (প্রচার সম্পাদক), সাইফ খান (সিনিয়র সহসভাপতি, বিজয় একাত্তর হল), ওহিদুজ্জামান তুহিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দিনার ভূঁইয়া সহ-সভাপতি, মো. মনছুর আলী সহসভাপতি, আল আমিন বাবলু যুগ্ম-সাধারণ সম্পাদক পদবঞ্চিত, নাঈম আহমেদ খান আহবায়ক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ফিরোজ হোসেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, আশিকুর রহমান সভাপতি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, মো. ফয়সাল মিয়া আহবায়ক ইউরোপিয়ান ইউনিভার্সিটি, রাকিব হাসান, আজমল রনি আব্দুল কাইয়ুমসহ-সভাপতি সরকারি বাংলা কলেজ, মহানগর দক্ষিণ মেহেদী হাসান মামুন যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সম্পাদক, মোহাম্মদ নাঈম পাটোয়ারী, মোঃ আফজাল যুগ্ম আহবায়ক ডেমরা থানা ছাত্রদল, মহানগর উত্তর রাজীব পাটোয়ারী যুগ্ম আবায়ক, আল আমিন সভাপতি ৬২ নং ওয়ার্ড যাত্রাবাড়ী থানা, মো. তানভীর রহমান দক্ষিণখান থানা ছাত্রদল, জিহাদ হাওলাদার যুগ্ম-সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল, ছাত্রনেতা শাহীনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com