• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদলের মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৩:০৯
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৩:০৯

801D3E02 EBA6 4A9D 8FAF 006730CDBA5D

অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ১০ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় থেকে পরিবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলের শেষ পর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থানরত র‌্যাবের সদস্যরা মিছিলের পেছন দিকে অগ্রসর হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো: অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ, মাহাবুব আলম শাহিন, বোরহান উদ্দিন খান সৈকত, মাহফুজুর রহমান, মাস্টার’দা সূর্যসেন হলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেলসহ ঢাকা মহানগর ও বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরা।

রাকিবুল ইসলাম রাকিব নয়া দিগন্তকে বলেন, মিছিল-মিটিং আমাদের সাংবিধানিক অধিকার। আমরা মিছিল করতে আসলেই পুলিশ, র‍্যাব আমাদের ওপর হামলা করতে আসে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা করতে আসে। আমরা বলে দিতে চাই, দেশনায়ক তারেক রহমানের ডাকে দেশ বাঁচানোর যেকোনো কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে। দেশের মানুষের অধিকার আদায় করে তবেই এ দেশের ছাত্রসমাজ শান্ত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com