• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সফলে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫১
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫১

jubodal

অবরোধ সফলে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীর পরিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৯ম ধাপে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসুচি পালন করছে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন জোট ও সমমনা দলগুলো।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিলটি সকাল ১০টায় ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফকিরাপুল পানির টাংকির বিপরীত পাশে দৈনিক দেশ জনতা পত্রিকা অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম। আরো উপস্থিত ছিলেন পল্টন, মতিঝিল ও শাজাহানপুর থানা যুবদলের নেতৃবৃন্দ। মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, একতরফা তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com