• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সমর্থনে বিজয়নগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৪:৪৯
আপডেট: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৪:৪৯

7ECD3D08 17B7 4819 ACCD 97C180D0F5D6

অবরোধ সমর্থনে বিজয়নগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চতুর্থ দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আজ রোববার (১২ নভেম্বর) প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এদিন দুপুর ১২টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকি পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এ ছাড়া মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক রহমান, শাহজাহান শাওন, সহসাধারণ সম্পাদাক কাজী সামসুল হুদা সুজন, সহসাংগঠনিক সম্পাদক কাজী শামসুল হুদা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদিকা মানসুরা আলম, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেন আলম, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, কর্মী সিফাত ইবনে আমিন, তিতুমীর কলেজ শাখার সহসভাপতি সালেহ আহমেদ বাপ্পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল হামিদ, সহসাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন বিশাল, সহসম্পাদক স্বাধীন আহমেদ, আক্কাসুুর রহমান আঁখি, তিতুমীর কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ঢাকা কলেজের সহসভাপতি সাহাবুদ্দিন ইমন, আক্তারুজ্জামান ইলিয়াস, হল শাখার সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য ইসতিয়াক ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সজিব, শহীদুল, মহানগর উত্তর ছাত্রদলের হাতিরঝিল থানার যুগ্ম আহ্বায়ক নাজমুল, বাড্ডা থানার যুগ্ম আহ্বায়ক ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com