নিউজ ডেস্ক
রাজধানী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে নুরকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলে তাকে জোরপূর্বক রিলিজ দেওয়া অভিযোগ উঠে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন নুরুল হক নুর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নুরকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নুরের ওপর হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গছে। তবে তা অস্বীকার করে ছাত্রলীগ।












