• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত : ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১০:৪১
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১০:৪১

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছে। কিন্তু দেশের মানুষ তো কোনো উন্নয়ন দেখে না। আর এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে সত্যিকারের অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?

আজ শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরে এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা জানি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত, তাই তারা ভয় পায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।’ তিনি আরও বলেন, আমরা ১০ দফা দাবি দিয়েছি। প্রথম দফায় বলেছি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয় না। সমাবেশ করার নামে নাকি নাশকতা করে দলের নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা সরকারের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষ এখন জেগে উঠেছে।

‘এখনো সময় আছে নিরাপদে সরে যান। না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত,’ বলেন তিনি। চিরিরবন্দরে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরিরবন্দর ও খানসামা উপজেলা শাখার আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবর রহমান শাহ্, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com