• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্থিত্ব থাকবে না

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ২:০২
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ২:০২

9604 1

অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্থিত্ব থাকবে না

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্থিত্ব থাকবে না। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব দুর্বল হয় যাবে।

তিনি বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি পার্শবর্তী দেশকে অনেক কিছুই দিয়েছি যা তারা সারাজীবন মনে রাখবে। আপনি দেশকে উজার করে দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছেন। দেশ বিক্রি করে দিয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সকালে নয়াপল্টনে অনশন অনুষ্ঠান উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দুই শতাধিক মুক্তযোদ্ধা অনশনে অংশ নেন। সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত এ অনশন কর্মসুচি চলবে।

রিজভী বলেন, নিশিরাতের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করেছেন। এক ভয়ংকর মাষ্টারপ্লান বাস্তবায়নের জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করেছেন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা ভোট চোর, ভোট ডাকাত। জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারও মাষ্টারপ্লান করছেন। পুলিশ- আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যারাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবরা বলছেন, মার্কিন মন্ত্রী উজয়া জায়া অংশগ্রহণমুলক নির্বাচনের কথা বলেননি। বিএনপি বিদেশেীদের কাছ থেকে ঘোড়ার ডিম পেয়েছে। তাহলে আপনারা ইইউ ও পশ্চিমা দেশের প্রতি এত ক্ষুব্ধ কেন? এত ঘোস্বা কেন? আসলে ওবায়দুল কাদেরদের মনের মধ্যে কাল বৈশাখী ঝড় বইছে। ক্ষমতা হারানোর ভয় ঢুকছে। আমি বলতে চাই, এবার আর রক্ষা পাবেন না। আপনাদের পতন সুনিশ্চিত।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ১৯৯৪ সালে শেখ হাসিনা বলেছিলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। তাহলে ওবায়দুল কাদের সাহেবরা এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন চান কেন? সংবিধানের দোহাই দিয়ে ২৪ ঘন্টা বাউল সঙ্গীত গান কেন? আমি পরিষ্কার বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

রিজভী বলেন, প্রধাানমন্ত্রী মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেন। স্বাধীনতার মূল চেতনাই হলো গণতন্ত্র। সেই গণতন্ত্রকে হ্যতা করে, বাকস্বাধীনতা হরণ করে তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। আসলে তারা মুক্তিযুদ্ধে অংশ নেননি বলে খ্যাতিমান মুক্তিযোদ্ধাদের তারা বার বার অপমান করেছেন। তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদসহ বরেণ্য মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারেন না।

রিজভী আরো বলেন, প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ে বলেছেন, আমরা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে উৎসাহিত হয়েছি। অবৈধ প্রধানমন্ত্রী গণতন্ত্র হত্যা করে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে মিথ্যা বলানোর চেষ্টা করছেন। ইতিহাস বিকৃতি করছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনার বাবা কখনও মুজিব নগর পরিদর্শন করেননি কেন? আপনার স্বামীকে মুক্তিযুদ্ধে পাঠাননি কেন?

বিএনপির এই নেতা বলেন, শিক্ষার্থীরা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামান স্যার হলেন প্রথম ভিসা শহীদ। তিনি কানাডার ভিসা চেয়ে পাননি। তিনি বলেন, আজকে মুক্তিযোদ্ধা দলের এ অভূতকর্মসুচি গণতন্ত্র পূনরুদ্ধারের একদফা আন্দোলনে প্রেরণা যোগাবে।

মুক্তযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ ওলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালানায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, জয়নাল আবদীন ফারুক, ভিপি জয়নাল আবেদীন, শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব) জয়নাল, মুক্তযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com