• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবৈধ সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না: আমিনুল

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৭:৪৮
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৭:৪৮

9668596 2

অবৈধ সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না: আমিনুল

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভূগে। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ সবসময় ভয়ে থাকে। আওয়ামী লীগ জন ধিকৃত একটি রাজনৈতিক দল। জনগণ থেকে এরা অনেক দূরে সরে গেছে। তাই অবৈধ সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না।

মঙ্গলবার (২৬ মার্চ) শেরে বাংলা নগর থানাধীন ২৭, ২৮, ৯৯ নং ওয়ার্ড ও তেজগাঁও থানাধীন ২৫, ২৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পৃথক পৃথক ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসব কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী ইউসুফ, মো: শাহ আলম, আহসানউল্লাহ চৌধুরী হাসান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পৃথক ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনু স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিগণ এতে সভাপতিত্ব করেন।

আমিনুল হক বলেন, দেশের জনগণ থেকে প্রত্যাখিত হয়ে আওয়ামী লীগ এখন বিদেশি প্রভুদের কাছে নিজেদের সত্বা বিলিয়ে দিয়েছে। আর যে প্রভূরা বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ সরকারকে অকুন্ঠ সমর্থন দিচ্ছেন সেসব প্রভূ রাষ্ট্রকে বয়কট করতে আজ দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে যায়। হরণ করা হয় মানুষের বাকস্বাধীনতা। এরজন্য সাধারণভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয় না। এবারও গণঅভ্যুত্থানেই এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com