• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অব্যাহতি পাওয়া অনেক নেতা দলে ফিরতে যোগাযোগ করছেন : চুন্নু

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৬:২৭
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৬:২৭

9698696

অব্যাহতি পাওয়া অনেক নেতা দলে ফিরতে যোগাযোগ করছেন : চুন্নু

জনতার আওয়াজ ডেস্ক
অব্যাহতি পাওয়া অনেক নেতা দলে ফিরতে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি জানান, অমার্জনীয় অপরাধের জন্য যারা বহিষ্কার হয়েছেন তারা ছাড়া, অন্য বহিষ্কৃতরা ক্ষমা চাইলে পার্টি চেয়ারম্যান যেন সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করেন, সে বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

রওশন এরশাদের সঙ্গে যাওয়ায় প্রায় ডজন খানেক শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়েছেন জিএম কাদের। তার মধ্যে পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের মতো নেতাও রয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, দল থেকে বহিষ্কৃত অনেকেই আবারও দলে ফিরতে চেয়ে যোগাযোগ করছেন। পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে বহিষ্কার করার জন্য কাজী ফিরোজ রশীদের বাসায় মিটিং হয়েছিল। তাই কাজী ফিরোজ রশীদকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। তথাকথিত সম্মেলন কমিটির সভায় বক্তৃতা করায় সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাবলা সাহেব নিজেই পার্টি থেকে চলে গেছেন।

চুন্নু বলেন, দলের পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে আমাদের স্পর্শকাতর সম্পর্ক। তাই, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। রওশন এরশাদের নাম ব্যবহার করে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, এই দলের রেজিস্ট্রেশন নম্বর ১২। দলের মার্কা লাঙ্গল। তথাকথিত সম্মেলন যারা করছেন, তারা ইতোমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন যে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের ওই চিঠি নাকচ করে দিয়েছে। আমাদের দলের বাইরে কেউ যদি মহাসম্মেলনও করে সে বিষয়ে বলার কিছু নেই। জাতীয় পার্টির নামে ব্রাকেটে যদি কেউ মই মার্কা, আম মার্কা, জাম মার্কা, বেগুন মার্কা করে, তাহলে করতেই পারে। সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com