• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয় সেটা রহস্যজনক: রিজভী

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৫
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৫

9600005 1

অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয় সেটা রহস্যজনক: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির দাবি করছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল। এই অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয়, সেটাই রহস্যজনক। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না বলেও রিজভী মন্তব্য করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রিজভী বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য তাদের প্রতি অবমাননার শামিল। আপনাদের আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু দলীয় প্রধান হতে পারবে না- এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক। জামায়াত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।

জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন,’কোন কোন জায়গায় ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ দেখা যাচ্ছে। জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়গুলোতে মব সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে তিনি বলেন, একটা দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তাদের দেখলে মনে হয় ক্ষমতায় আসলে তারাও সেই একই কাজ করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com