• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অশুভ শক্তি মোকাবেলায় প্রয়োজনে আরো একটি যুদ্ধ করতে হবে: নাছিম

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:২৬
আপডেট: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:২৬

96663630

অশুভ শক্তি মোকাবেলায় প্রয়োজনে আরো একটি যুদ্ধ করতে হবে: নাছিম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম বলেছেন, তারেক কিংবা মির্জা ফখরুলদের অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে। বিএনপি-জামাত নামের সাম্প্রদায়িক এবং অশুভ শক্তিকে মোকাবিলা করতে প্রয়োজন হলে আরো একটি যুদ্ধ করতে হবে।

শনিবার (১৩ মে) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, আমাদের অঙ্গীকার প্রতিবাদ্য নিয়ে রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অশুভ শক্তি আবারও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। যুদ্ধাপরাধি ধর্মান্ধ আবারও দেশ ধ্বংসের চেষ্টা করছে। এদেশের সমৃদ্ধি বিনষ্ট করতে চায় একটি অশুভ শক্তি তাদেরকে জনগণকে বিচ্ছিন্ন করে পাকিস্তান পাঠাতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের এগিয়ে যাওয়ার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।

তিনি বলেন, গনতন্ত্রকে ধ্বংস করতে বিএনপি-জামাত ষড়যন্ত্রের রাজনীতির পথে এখনো হাঁটছে। তারা প্রগতি কিংবা অগ্রগতি চেনে না। অশুভ শক্তির পক্ষে তারা আঁতাত করে।

নেতাকর্মীদের,পকেটের স্বার্থে নয় জনকল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মানুষেরই ভোটই গনতন্ত্র রক্ষা কবজ। বিএনপির আন্দোলন জনগণের স্বার্থে নয় অর্থ কি নিজেদের স্বার্থে। সততার সাথে এগিয়ে জনগণকে পাশে পাবো।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান সহ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটি, জেলা-মহানগরসহ ৭৯টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সেবা, শান্তি ও প্রগতির সংগঠন স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূলে আরো সক্রিয় ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com