• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইনজীবীদের মিছিলে পুলিশের হামলা, আহত ১২

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০৮
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০৮

985696 9

আইনজীবীদের মিছিলে পুলিশের হামলা, আহত ১২

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলায় অন্তত ১২ জন আইনজীবী আহত হয়েছেন।

আহতরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মোঃ মহসীন, কাজী পনির, এস এম হুমায়ূন কবির।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক আসলে পুলিশ বাধা দেয়।

পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহিনুর বলেন, ‘বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় আমাদের ৪-৫ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com