• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একতরফা নির্বাচনে অস্তিত্ব সঙ্কটে সরকার : ফারুক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১২:২৯
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১২:২৯

F5E49568 1E99 4CC7 9C23 A1A63C16B3D1

একতরফা নির্বাচনে অস্তিত্ব সঙ্কটে সরকার : ফারুক

নিউজ ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে। ছবি : কালবেলা

বিএনপি নয়, বার বার ‘একতরফা’ নির্বাচন করে আওয়ামী লীগ সরকার অস্তিত্বের সঙ্কটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ওবায়দুল কাদের সাহেব তীব্র তাপদাহে মানুষের মধ্যে পানি বিতরণ করুন, মানুষকে রক্ষা করুন। ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না। আপনারা বারে বারে একতরফা নির্বাচন করে যাবেন… এটা জনগণ মানে না। আর আপনি বিএনপিকে নিয়ে বলবেন, বিএনপির অস্তিত্বের সংকট। এটা ঠিক না। বিএনপির কোনো অস্তিত্বের সংকট নাই। অস্তিত্বের সংকট আওয়ামী লীগের। একতরফা নির্বাচন করে তারা এই সংকটে পড়েছে। কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে করে তারা ১৫৪জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে তাদের অস্তিত্বে টিকে থাকবে না।

জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে তীব্র তাপদাহে রাজধানীর পথচারিদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের কর্মসূচি উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ : মির্জা ফখরুল
জয়নুল আবদিন ফারুক বলেন, সরকার যত কূটকৌশল করুক একদিন তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

চরম তাপদাহে স্কুল-বিদ্যালয় খোলা রাখার কঠোর সমালোচনা করেন সাবেক প্রধান হুইপ। তিনি বলেন, এরকম তাপদাহে কেনো স্কুল সরকার খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। সরকারকে বলব, আপনানা সর্বক্ষেত্রে ব্যর্থ। ব্যর্থতার জন্য আপনারা পদত্যাগ করুন, গরিব মানুষকে বাঁচান।

ফারুক বলেন, ঢাকা উত্তরের সিটি মেয়র কয়েক টন পানি ছিটিয়ে আপনি বাংলাদেশের মানুষকে শীতল করতে পারবেন না। বাংলাদেশের ২১ কোটি মানুষ আজাবের আগুনের মতো জ্বলে উঠেছে, আপনাদের অবিচারের কারণে। লুট করবেন আপনারা, অবৈধ কাজ করবেন আপনারা আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরীহ মানুষের ওপরে, এটা হতে পারে না। আল্লাহ এগুলো সহ্য করবে না।

জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচএম স্বপন রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবদুল কালাম আজাদ সিদ্দিকী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, উলামা দলের সাবেক সভাপতি মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com