• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগের নিষ্ঠুরতা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে: সালাম

প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ১১:৩৯
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ১১:৩৯

AA839482 E4E8 41E2 BCB4 BA6CE79AA43B

আওয়ামী লীগের নিষ্ঠুরতা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে: সালাম

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের অত্যাচার থেকে শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী রাজনীতিবিদ কেউ রেহাই পায়নি। নিষ্ঠুরতম শাসন ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে। হিটলার ইহুদিদের দমন করলেও তার দেশপ্রেম ছিলো। কিন্তু এ সরকারের দেশের প্রতিও কোনো মায়া নেই। তাই তারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকার জন্য মরিয়া।

রবিবার আদাবরের ঢাকা উদ্যান ৩ নং রোডে থানা বিএনপির আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন জীবনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

সালাম বলেন, নতুন প্রজন্মকে ভুল ইতিহাস পড়িয়ে সরকার সত্যিকারের ইতিহাসকে ধামাচাপা দিচ্ছে। গুম ও ক্রসফায়ারের মত শব্দকে পরিচিত করে রাষ্ট্রকে অপরাধপ্রবণ করে তুলছে। থানায় ও কারাগারে নির্মম অত্যাচার করে হত্যা করা হচ্ছে। যা পাকিস্তানী শাসকরাও করেনি।

আমিনুল হক তার বক্তব্যে বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যেমন আপোষহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপোষ করতে শিখেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শতশত ভাই শহীদ হয়েছে। হাজারো নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছে। কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকেরা মনোবল হারাননি। যত জেল-জুলুম আসবে তাতে আরো শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রহমান, এড.আখতারুজ্জামান, হাজী মো: ইউসুফ, এড.আফতাব উদ্দিন জসীমসহ মহানগর ও আদাবর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com