• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৯
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৯

988589 1

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রাটি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজয় শোভাযাত্রা সফল করতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন রয়েছে।

শোভাযাত্রায় ট্রাকগুলোতে বাজানো হচ্ছে বিভিন্ন ধরনের সংগীত। এ ছাড়া দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনও এ কর্মসূচিতে যোগ দিয়েছে। শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীরা অংশ নেন।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা করার জন্য গত ১৩ ডিসেম্বর ডিএমপিতে অনুমতি চেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ চিঠি দিয়েছিল।

তবে কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে সোমবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হয়। ফলে বিজয় মিছিলটি একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com