• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ সরকার দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে : যুবদল সভাপতি

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:৪৪
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:৪৪

96625874 2 3

আওয়ামী লীগ সরকার দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে : যুবদল সভাপতি

আওয়ামী লীগ সরকার দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘এ সরকারের হাতে আজ কোনো মানুষ নিরাপদ নয়। সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন। গণমাধ্যমের ওপর নির্বিচারে দমন-পীড়ন চালিয়ে সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে।’

আজ শুক্রবার বরিশাল বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন টুকু।

যুবদল সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র বিদায় করেছে। দেশে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনেই সরকারের পতন ঘটবে এমন দাবি করে টুকু বলেন, ‘সেদিন এই জুলুম-অত্যাচারের বিচার হবে। তাই আমাদের আবারও জেগে উঠে গণঅভ্যুত্থান ঘটিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’ এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হ‌য়ে রাস্তায় নামার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, হারুনুর রশিদ শিশির, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান সুমন, মোস্তাফিজুর রহমান, সহপ্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, মাজেদুল ইসলাম রুমন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com