• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী শাসকগোষ্ঠী বেসামাল হয়ে উঠেছে: ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ৫:৩২
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ৫:৩২

9669

আওয়ামী শাসকগোষ্ঠী বেসামাল হয়ে উঠেছে: ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশী বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বনানী থানায় দায়েরকৃত ৪টি মামলায় ফরমায়েশী রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিম এর জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশী বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কতৃর্ত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন-পীড়ণ শুরু করেছে।

তিনি বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বনানী থানায় দায়েরকৃত ৪টি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশী রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিম এর জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।

মির্জা ফখরুল বলেন, জনগণ এখন গণবিরোধী সরকারের হিংসার আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না।

বিএনপি মহাসচিব সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রেজাউর রহমান ফাহিম এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com