• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগকে শিক্ষা দিতে জনগণের পায়ের আওয়াজ পাচ্ছি: আব্বাস

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৮:৩১
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৮:৩১

96600235 7

আওয়ামী লীগকে শিক্ষা দিতে জনগণের পায়ের আওয়াজ পাচ্ছি: আব্বাস

‘আওয়ামী লীগকে শিক্ষা দেওয়ার জন্য জনগণ আসছে’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা কিন্তু জনগণের পায়ের সেই আওয়াজ শুনতে পাচ্ছি’। রোববার (৩০ অক্টোবর) ঢাকা জেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নিজ বাড়ির সামনে ঢাকা জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়।

96600254 26

এসময় মির্জা আব্বাস বলেন, ‘আমাদের লোকজনের চেয়ে পুলিশ বেশি। বুঝলাম কেন এত পুলিশ। আপনারা কি চুরি ডাকাতি করেছেন? আমাদের একটাই অপরাধ আমরা বিএনপি করি।’

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাটিতে কান পেতে শুনলে পায়ের আওয়াজ পাওয়া যায়। কারা জানি আসছে এ সরকার সরাতে।’

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি লুটপাটের মধ্যে নেই। মানুষের ভালোবাসায় বারবার ক্ষমতায় আসে বিএনপি।’

96600147 1

তিনি বলেন, ‘সময় এসেছে রুখে দাঁড়াবার। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আমাদের এ আন্দোলন হলো দেশ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। ফয়সালা রাজপথেই হবে।’

‘প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ আসছে’-এমনটা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যেন দেশের একটি মানুষও না খেয়ে মরে।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেয়ার বাজারের লুট করা টাকা রাষ্ট্রকে ফেরত দিন। বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন, সেই টাকা ফেরত দিন।’

9660254 4

তিনি বলেন, ‘অনেক বাধা-বিপত্তি আসছে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা এ সরকার হটিয়ে দেশে ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। আপনারা সে প্রস্ততি নেন।’

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবুর সভাপতিত্ত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com