• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৯:৩৮
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৯:৩৮

9663302

আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

সভায় উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য মহিবুল্লাহ বাহার প্রমুখ।

সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রীতম দাশকে দীর্ঘদিন আটক রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ফ্যাসিবাদী সরকার হামলা, মামলা, জেল-জুলুম, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী মতকে দমন করতে চায়। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুন তৈরি করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার খর্ব করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে অবৈধ ক্ষমতাসীনরা। অবিলম্বে প্রীতম দাশের মুক্তি এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com