• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীতে আমরা যুগপৎভাবে যে অবস্থান কর্মসূচি পালন করব: টুকু

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৯:৪০
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৯:৪০

9666369 2

আগামীতে আমরা যুগপৎভাবে যে অবস্থান কর্মসূচি পালন করব: টুকু

আমাদের ঐক্যের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে তাতে এই সরকারের বিদায় নিতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাউন্সিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় টুকু বলেন, আগামীতে আমরা যুগপৎভাবে যে অবস্থান কর্মসূচি পালন করব। সেটা হবে ঐতিহাসিক প্রতিবাদ। সকলকে আহ্বান করছি অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ সরকারকে বুঝিয়ে দিন তাদের সঙ্গে মানুষ নেই। মনে করি, জনগণ অবশ্যই এই সরকারকে বিদায় করবে। জনগণের কাছে ইয়াহিয়া খান টিকতে পারেনি, আইয়ুব খান টেকেনি, এরশাদও টেকেনি, এই সরকারও টিকতে পারবে না।

তিনি বলেন, আজকে গণতন্ত্র বিলীন হয়ে গেছে, গণতন্ত্র এখন আর নেই। এখন এক গণতন্ত্র, উনি যা ইচ্ছে করেন সেটাই হয়। তাছাড়া আর কারো ইচ্ছায় চলে না। তাই আমরা একত্রিত হয়েছি যুগপৎ আন্দোলন করছি, একজনের ইচ্ছা থেকে বেরিয়ে বহুজনের ইচ্ছের দাম দেওয়ার জন্য।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এমন কোন জায়গা নেই যেখানে লুটপাট হয় না। সেই টাকা বিদেশে পাচার হয়ে যায়। তাদের একটি জেলার ছাত্র সংগঠনের নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

সাবেক এই মন্ত্রী বলেন, আমরা ১০টি বিভাগীয় সমাবেশ করেছি, সেখানে নানান রকমের বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ কয়েকদিন পূর্বেই উপস্থিত হয়েছেন। এমনকি চাল ডাল মুড়ি-চিড়া নিয়ে সমাবেশস্থলে এসেছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জনগণ এই সরকারকে আর চায় না। সুতরাং আমরা যদি ঐক্য করতে পারি আমাদের ঐক্যের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে তাতে এই সরকারের বিদায় নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডির অসম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com