• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীর বাংলাদেশ হবে ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে: জামায়াত আমির

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪১
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪১

9656231

আগামীর বাংলাদেশ হবে ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংহত। তিনি বলেন, বাংলাদেশকে আর দুর্নীতিবাজদের হাতে ছাড়ার কোনো সুযোগ নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মায়েরা আমাদের মাথার তাজ। তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। কিছুজন আমার বিরুদ্ধে লেগে আছে। লেগে লাভ হবে না, বরং নিজেরা ফেঁসে যাবে। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে লেগেছে।” তিনি আরও বলেন, “ডাকসু দিয়ে শুরু করা আন্দোলন জকসুতে এসে থেমেছে। আগামী ১২ ফেব্রুয়ারি আমরা ইতিহাস সৃষ্টি করব।”

জামায়াতের আমির আরও বলেন, “এবারের নির্বাচনে বীর চট্টলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। যারা ১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ দেখতে চান, তারা ১১ দলীয় জোটকে ক্ষমতায় আনবেন। ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে জামায়াত এবার ক্ষমতায় আসবে। আমরা যেন রাষ্ট্রের সবকিছু সুষ্ঠুভাবে বণ্টন করতে পারি।”

জনসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, যিনি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত প্রার্থীরা—চট্টগ্রাম-১ আসনের অ্যাডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৪ আসনের আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম-৬ আসনের শাহজাহান মঞ্জু, চট্টগ্রাম-৭ আসনের ডা. এটিএম রেজাউল করিম এবং উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকর।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাতন প্রতিনিধি দোলন দেব, কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক মো. ইব্রাহিম, ডাকসু জিএস এসএম ফরহাদ, চবি শিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com