• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের নেতা : ওয়ারেছ আলী মামুন

প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ৬:১৪
আপডেট: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ৬:১৪

9660025 23

আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের নেতা : ওয়ারেছ আলী মামুন

বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, দেশের আইন আদালত ধ্বংস হয়ে গেছে। এ আদালতের মাধ্যমেই আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সরকারের কাছে কোনো প্রমাণ নেই। তারেক রহমানকেও আজ সরকার ভয় পায় বলে তাকে দেশে আসতে দিতে চান না। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের নেতা।

তিনি আরো বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই সরকারকে আর জনগণ ক্ষমতায় দেখতে চাই না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুশিয়ারি দেন।

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এখন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। তারা বিএনপি নেতাদের উপর হামলা করেও ক্ষান্ত হননি। এখন গুম, খুনের পথ বেছে নিয়েছে। সরকার আমাদের যুবদল, ছাত্রদলসহ ৫ জন নেতাকর্মীকে খুন করেছে।

সরকারের পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপি নেতাদের দমন-পীড়ন চালাচ্ছে। এই হামলা-মামলা ও নির্যাতন এবং গুম, খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে নিরপেক্ষ সরকারের দাবিতে যুবদলের নেতাকর্মীদের রাজপথ দখল করে এই সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য প্রস্তত থাকার আহবান জানান।
জামালপুরে জেলা যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এর আগে জেলা যুবদলের ব্যানারে শহরের দয়াময়ী চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এখানে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সোলায়ামান হোসেন সোলেহ, সেলিম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, আলম হোসেন, ক্রীড়া সম্পাদক শিবলী নোমান ইদ্রিস, কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম লিটন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com