• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে সর্বাত্মক অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৯:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৯:৫৬

E92D304C D343 419A AAB5 9CF0FE6620E7

আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে সর্বাত্মক অবরোধ

নিউজ ডেস্ক

আজ বিকাল ৪ টায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে মঞ্চের বর্তমান সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী কালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে চতুর্থ দফায় (৪৮ ঘন্টা) সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া।

নেতৃবৃন্দ সরকারের পরিকল্পিত সহিংসতা ও নাশকতা, হামলা, মামলা মোকাবেলা করে শান্তিপূর্ণ অবরোধ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com