• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী ২-৩ দিনের মধ্যে কঠোর কর্মসূচি দিচ্ছে গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৬:০৪
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৬:০৪

9666363 17

আগামী ২-৩ দিনের মধ্যে কঠোর কর্মসূচি দিচ্ছে গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক

আগামী দু-তিন দিনের মধ্যে গণতন্ত্র মঞ্চ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। মঞ্চটির সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্দোলনে গণজোয়ার দেখে সরকার বেসামাল হয়ে পড়েছে। ক্ষমতা হারানোর আতঙ্ক থেকে বিরোধী দলের কর্মসূচিতে হামলা, আক্রমণ চালাচ্ছে অবৈধ ও ভোটারবিহীন সরকার।

বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ অবৈধ ভোট ডাকাত সরকারকে বিদায় দিতে দেশের মানুষ আজ মরিয়া। কোনো সন্ত্রাসী হামলা গণজোয়ারকে আর রুখতে পারবে না। আন্দোলনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানাই।

সমাবেশে আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ প্রমুখ।

সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা পুরানা পল্টন মোড় থেকে শুরু করে দৈনিক বাংলা, মতিঝিলের শাপলা চত্বর, আরামবাগ হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com