• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজিজ-বেনজীরের দুর্নীতির স্বর্গরাজ্য ঢাকতেই হটাৎ করে কোটা চালু করেছে সরকার

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৯:২৮
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৯:২৮

9858969 1

আজিজ-বেনজীরের দুর্নীতির স্বর্গরাজ্য ঢাকতেই হটাৎ করে কোটা চালু করেছে সরকার

জনতার আওয়াজ ডেস্ক
শুক্রবার, জুন ৭, ২০২৪, বিকাল ৩ টায় পুরানো পল্টন কালভার্ট রোডে এক সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।
সমাবেশে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, যে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে হটাৎ করেই কোটা প্রথা চালু করেছে। এতে করে ছাত্ররা বিক্ষুব্ধ হবে আর চাপা পরবে বেনজীর আজিজের পাহাড়সহ দুর্নীতির ইস্যু। একই সাথে সরকার তাঁদের দেওয়া অবৈধ বাজেট নিয়ে জনগণ যাতে সোচ্চার হতে না পারে।
তিনি আরে বলেন বাংলাদেশে ভারতের এক নম্বর পণ্য আওয়ামীলীগ ও শেখ হাসিনা। ভারতীয় পণ্য আওয়ামীলীগকে সবার আগে বয়কট করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে; আমাদের সামনে অন্ধকার। দেশকে রক্ষার জন্য সকল দলকে এক হয়ে মাঠে নমতে হবে। বিএনপির একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই দেশকে রক্ষা করতে হবে।
প্রধান বক্তা হিসাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে। পুরো বাংলাদেশ আজ কাঁটাতারে বন্দী। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে, দেশ থেকে ভারতকে সবার আগে হটাতে হবে। বাংলাদেশের আসল শত্রু এখন ভারত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দরকার। তারজন্য আমাদেরকে এখন বৃহত্তর একটি জাতীয় ঐক্যের দিকে হাটতে হবে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও আন্দোলনে নেমেছে, এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি ঘরেঘরে পৌছে দিবো ইনশাআল্লাহ। অনেক চাপ আসতেছে, কিন্তু কোন চাপের কাছে নতি স্বীকার করা হবেনা ইনশাআল্লাহ।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্ম আতাউল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য দেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, কল্যান পার্টির চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, গণনেতা মোহাম্মদ তারেক রহমান, জিয়াউর রহমান,শেখ খায়রুল কবূর, শাহাবুদ্দিন শুভ, আব্দুল্লাহ, ফায়সাল: যুবনেতা সাকিব হোসাইন, ছাত্রনেতা মোল্যা রহমতইল্লাহ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com