• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১২:৫৮
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১২:৫৮

9666856

আজ জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলায়া পর্যায়ে আজ বুধবার সমাবেশ করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

একই দাবিতে গত শনিবার রাজধানী ঢাকায় বড় সমাবেশ করেছে। চট্টগ্রাম ও সিলেট বাদে গত সোমবার দেশের অন্য আট মহানগরে সমাবেশ করেছে বিএনপি।

বুধবার অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে দলের জ্যেষ্ঠ নেতাদের আগে থেকেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যশোরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বগুড়ায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মুন্সীগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু কক্সবাজার, লক্ষীপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রাজবাড়ী, ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইলে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নরসিংদীতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

একইভাবে অন্যান্য সাংগঠনিক জেলার সমাবেশেও কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com