• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১:০৬
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ১:০৬

966658740

আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অবস্থান কর্মসূচিতে জাতীয় নেতাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল দেশব্যাপী জেলা ও মহানগরে অনুষ্ঠিতব্য অবস্থান কর্মসূচিতে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com