• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইউনাইটেড পার্টি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৩৮
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৩৮

9633325 3

আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইউনাইটেড পার্টি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের মূল্যবোধকে ধারণ করে একটি উন্নত, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে।

এতে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রধানিয়া ও মহাসচিব আমিনুল ইসলাম।

তারা বলেন, নবগঠিত দলটির মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতির গৌরবজনক ইতিহাসকে সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলা হয়—

১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন ও সুরক্ষা নিশ্চিত করা।
২. জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা।
৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা।
৪. এই জনপদের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারণ, লালন করে আমাদের নিজস্ব জাতীয়তাকে বিকশিত করা।
৫. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা।
৬. প্রকৃত গণতান্ত্রিক চর্চা ধারাকে সমুন্নত ও প্রতিষ্ঠিত করা।
৭. মানবাধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সকল ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা।
৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ। আন্তর্জাতিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
৯. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
১০. দেশ পুনর্গঠনে নারীদের অংশগ্রহণ ও যথোপযুক্ত স্থানে যুক্ত করা, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কর্মক্ষেত্রে নারীদের সমঅধিকার সংরক্ষণ করা।
১১. পরিবেশের সুরক্ষা ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
১২. যুবসমাজকে সৃজনশীল কাজে অংশগ্রহণে উৎসাহিত করা।
১৩. ‘প্রবাসী সুরক্ষা নীতিমালা’ প্রণয়ন, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সব ধরনের সুরক্ষা প্রদান এবং তাদের ভোটাধিকারের ব্যবস্থা গ্রহণ করা।
১৪. দেশের স্বার্থে বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণ করা।
১৫. দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও বলিষ্ঠ পদক্ষেপ এবং কার্যকর ভূমিকা গ্রহণ করা।
১৬. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সুরক্ষা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা।
১৭. কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের যথাযথ মূল্যায়ন ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা।

অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com