• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদর্শ ও নীতিহীন হয়ে নিজেদের ক্ষতি করবেন না: নয়ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৬

9665896 1

আদর্শ ও নীতিহীন হয়ে নিজেদের ক্ষতি করবেন না: নয়ন

জনতার আওয়াজ ডেস্ক
দলের নেতাকর্মীদের উদ্দ্যেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আদর্শ ও নীতিহীন হয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন না। তিনি বলেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না।

বৃহস্পতিবার লালমনিরহাটের বড়খাতা বাজার, হাতিবান্ধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

নীরব বলেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন , লড়াই সংগ্রাম করেছেন আমরা চাই না সুসময়ে কোনো ভুলের কারণে দল থেকে বহিষ্কার করা হোক। তারেক রহমানের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না।

নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনা জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে।

এসময় লালমনিরহাট জেলা যুব দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাসান আলীসহ লালমনিরহাট জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com