• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদালতপ্রাঙ্গণ থেকে যে বার্তা দিলেন ভিপি নুর

প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ২:১৩
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ২:১৩

98555896

আদালতপ্রাঙ্গণ থেকে যে বার্তা দিলেন ভিপি নুর

জনতার আওয়াজ ডেস্ক
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির করা হয়। এ সময় আদালতপ্রাঙ্গণ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ২০১৮ সালে কোটা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা নুরুল হক নুর।

চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কায়দায় আমাদের নির্যাতন করা হচ্ছে। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না, খুব নির্যাতন করা হচ্ছে। সকলের মনোবল শক্ত থাকা দরকার। ভেতরে থাকলেও আমরা আপনাদের সঙ্গে আছি।

বৃহস্পতিবার (১ আগস্ট) আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ৯০ শতাংশ সরকার পতন হয়ে গেছে। প্রশাসন ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর ১০ পারসেন্ট ধাক্কা দেওয়া দরকার। আন্দোলন চলবে, জনগণকে নিয়ে রাজপথে থাকেন।

দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার নুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রয়েল জিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২১ জুলাই রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ পর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় গত ২৮ জুলাই নুরের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com