• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদালতের কাধে বন্দুক রেখে সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করছে’

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৩:১৬
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৩:১৬

968

আদালতের কাধে বন্দুক রেখে সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করছে’

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ২০১৪ সাল ও ২০১৮ সালের মতো একতরফা পাতানো প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। পুলিশের কতিপয় অতি উৎসাহী কর্মকর্তারা সরকারের ঘোষিত নীল নকশার কর্মসূচি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। আমরা বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা ঘৃণিত ব্যক্তিতে পরিণত হচ্ছেন। এভাবে চলতে থাকলে দেশের জনগণই আপনাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী রাজনৈতিক নেতাদেরকে সাজা প্রদান করে সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করছে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ক্ষমতা দীর্ঘায়িত করার পায়তারা চলছে। এবার আওয়ামী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এদেশে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না। জীবনবাজি রেখে ঘোষিত প্রহসনের তফসিল বাতিল করে তত্ত্ববধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

রোববার রাজধানীতে জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসী নির্বাচনী তফসিল বাতিল, অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন জোন আয়োজিত রাজধানীর বেইলী রোডে সড়ক অবরোধকালে এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, অ্যাডভোকেট মারুফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শাহীন, জামায়াত নেতা আফম ইউসুফসহ অন্যান্য নেতারা।

ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু এই সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায় না। বিরোধী দল ও মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর। আওয়ামী গোষ্ঠী মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও মূলত তারা স্বৈরতন্ত্র কায়েম করে বাংলাদেশে জুলুমতন্ত্র চালাচ্ছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। তিনি সরকারকে একগুয়েমী পরিহার করে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরে আসার আহ্বান জানান। একইসাথে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্ববধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, ফরমায়েশি তফসিল প্রত্যাহার এবং পুনর্গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানান।

খিলগাঁও-বনশ্রীতে সড়ক অবরোধ
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও আমিরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁও-বনশ্রী সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল আমিন, মহানগরী মজলিশে শূরা সদস্য জনাব মো: আব্দুর রহমান, জনাব আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ এবং খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি অ্যাডভোকেট এসএম খোকন, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারি খোরশেদ আলম মজুমদারসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজধানীর ধোলাইপাড়ে সড়ক অবরোধে পুলিশের বাধা, গ্রেফতার ৪
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও আমিরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর ধোলাইপাড়ে মহানগরী মজলিসে শূরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানীর সদরঘাট শ্যামবাজারে সড়ক অবরোধ
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর সদরঘাট শ্যামবাজারে সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুতাসিম বিল্লাহ, রবিউল ইসলাম, জামায়াত নেতা কামরুজ্জামানসহ অন্যান্য নেতারা।

ধানমন্ডিতে সড়ক অবরোধ
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এম এ আলীসহ ধানমন্ডি থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com