• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদালতে পাঠানো হলো শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ২:১৭
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ২:১৭

C741B534 A3EB 4237 B493 5B20EB81B4C8

আদালতে পাঠানো হলো শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। বুধবার, অক্টোবর ১১, ২০২৩, তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

থানায় যাওয়ার আগে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে জানান, পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।

এদিকে বিএনপি নেতা এ্যানিকে তার বাসভবন ঘেরাও, পরবর্তী থানায় তুলে নেওয়া এবং বিনা কারণে তার পরিবারের লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খারাপ এবং অপেশাদার আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com