• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনের ভয়ে যুবদল নেতাদের আটক করে রেখেছে সরকার: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ৪:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ৪:৫০

9666352

আন্দোলনের ভয়ে যুবদল নেতাদের আটক করে রেখেছে সরকার: রিজভী

আন্দোলনের তীব্রতা অনুমান করেই সরকার যুবদলের নেতা-কর্মীদেরকে আটক করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন দিন-দিন বেগমান হচ্ছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অনেক নেতা-কর্মী, তবুও আমাদের আন্দোলন থেমে নেই। সরকার আন্দোলনের ভয় পাচ্ছে বলেই বিএনপি নেতা রফিকুল আলম মজনু, যুবদল নেতা আব্দুল মোনায়েম মোন্না, গোলাম মওলা শাহিনকে আটক করে রেখেছে।’

বৃহস্পতিবার (১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মওলা শাহিনের জামিন হওয়া সত্তেও বার-বার কারাফটক থেকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের অনাচারের বিরুদ্ধে দেশ ও দেশের বাহিরে যে ধিক্কার উঠেছে সেটিকে আড়াল করার জন্যই সরকার একেক সময় একেক খেলা দেখাচ্ছে। জামিন হওয়া সত্তেও গোলাম মওলা শাহিনের কারগার থেকে বের না হওয়া নজিরবিহীন ঘটনা। হাইকোর্টের আদেশ থাকার পরেও ব্যাকডেটের পেন্ডিং মামলায় তাকে বার-বার গ্রেফতার দেখানো হচ্ছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার ইচ্ছা করেই তাকে আটক করে রেখেছে। শেখ হাসিনা ভয়ে যুবদলের নেতাদের আটক করে রেখেছে ।’

তিনি আরও বলেন, ‘জেলখানাকে ব্যক্তিগত টর্চার সেল বানিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে আটক রাখা যায় না এটা যুগে-যুগে প্রমানিত হয়েছে।’

এ সময় তিনি নরসিংদীতে বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে বারবার আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সরকারের মদদ না থাকলে তার বাড়িতে আগুন লাগে কেমন করে?’

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, তথ্য ও গভেষণা সম্পাদক শফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ কৃষি বিষয়ক সম্পাদক কেএম সানোয়ার আলম,
সহ ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com