• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলন অবৈধ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হ‌বে এর আগে না: দুদু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৮:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৮:৫৪

9666856 5

আন্দোলন অবৈধ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হ‌বে এর আগে না: দুদু

নিউজ ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন শেষ হবে বর্তমান অবৈধ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে। তার আগে কোনো মীমাংসা হবে এটা বিএনপি বিশ্বাস করে না।

মঙ্গলবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে শহরের খানপুর হাসপাতাল সাম‌নে পদযাত্রা পূর্বক সমাবেশ তিনি সব কথা বলেন।

দুদু বলেন, ‘আমাদের আন্দোলন, আমাদের আজকের এই পথযাত্রা অবৈধ সরকার শেখ হাসিনার পদত্যাগের জন্য। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। এছাড়া আমাদের আন্দোলন থামবে না। আমাদের এই আন্দোলনের লক্ষ্য যারা দেশের জনগণের ভোট চুরি করেছে, গণতন্ত্র হরণ করেছে তাদেরকে পদত‌্যা‌গে বাধ্য করা। বিদেশের টাকা পাচার করেছে বাংলাদেশের ব্যাংকগুলো লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনা।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যিনি তার জীবনে কোনো নির্বাচনে হারেননি। তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে একটি মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে পাঁচ বছর যাবত আটক করে রেখেছে। আমাদের এই আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যিনি এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না তার নামে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছে না তাকে দেশে ফিরিয়ে আনা।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘দাবি একটাই এই সরকারকে যেতে হবে। পদত্যাগ করতে হবে। এই দাবি শুধু বিএনপি একাই করছে না। দেশের প্রায় উনচল্লিশটি দল এই দাবি করছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে দেশগুলো গণতন্ত্রকামী তাদেরও একই দাবি ভোট চোরেরা ক্ষমতায় থাকতে পারবে না। তাই এ সরকারের মাথা খারাপ হয়ে গেছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে যাই করেছেন না কেন এখন চারপাশের অবস্থা তো বুঝতে পারছেন। আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন। ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বাধা দিবেন না।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘অবৈধ এই সরকার শত চক্রান্ত করবে। বিভিন্ন কথা ছড়াবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ’র মাধ্যমে চূড়ান্ত বিজয়ের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

সমা‌বে‌শে অ্যাড. সাখোয়াত হোসেন খানের সভাপতিত্বে আবু আল ইউসুফ খান টিপু সঞ্চালনায় এ ছাড়াও বক্তব্য রেখেছেন – অ্যাড. জাকির হোসেন, অ্যাড. সরকার হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাহেদ আহমেদ প্রমুখ। সমা‌বেশ শে‌ষে পদযাত্রা শুরু হয় শহরের খানপুর হাসপাতাল থেকে এবং শেষ হয় শহরের নিতাইগঞ্জ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com