• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপনারা শুধু বিরোধী দলের লাঠি দেখেন অন্যদের লাঠি দেখেন না?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫২

960006

আপনারা শুধু বিরোধী দলের লাঠি দেখেন অন্যদের লাঠি দেখেন না?

পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা শুধু বিরোধী দলের লাঠি দেখেন অন্যদের লাঠি দেখেন না? আওয়ামী লীগ লাঠি বহন করে সেটা দেখেন না?

এসময় দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে বলেও মন্তব্য করেন ছাত্রদলের সাবেক এই সভাপতি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক শীর্ষক গোলটেবিল সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ১৯৭১ সালে যুদ্ধের আগে যারা গণতন্ত্র, নিজের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে, তাদেরকে ভারতের চোর বলা হতো। আর এখন গণতন্ত্র ও বেঁচে থাকার অধিকার চাওয়া হচ্ছে, ভোটের অধিকার চাওয়া হচ্ছে তখন আমাদেরকে আগুন সন্ত্রাসী আখ্যা দেয়া হচ্ছে। এখন বলা হচ্ছে লঠি নিয়ে বের হওয়া যাবে না। কিন্তু লাঠির আগালে তো বাংলাদেশের পতাকা আছে। বাংলাদেশের পতাকা তো গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আপনারা কি পতাকা বহন করতে দেবেন না? লাঠির দিকে আপনাদের নজর কেন? পতাকার দিকে নজর নাই কেন?

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধু বিরোধী দলের লাঠি দেখেন, অন্যদের লাঠি দেখেন না? আওয়ামী লীগ লাঠি বহন করে সেটা দেখেন না? এসময় দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ভারতের কাছে আমাদেরকে একেবারে নতজানু করে ফেলেছে বর্তমান সরকার। এত নিচে নামিয়ে ফেলেছে যে পা চাটার মত অবস্থা, কিন্তু আমরা তো পা চাটার জাতি না। বৃটিশদের বিরুদ্ধে বাঙালিরা প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছে। দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু বাঙালি জাতিকে হাস্যকর পাত্রে পরিণত করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু অধিকার হারা মানুষের মত থাকতে চাই না।

‌তি‌নি আরও ব‌লেন, বর্তমান সরকার আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও কর্মহারা করেছে। সবকিছুতে লুটপাট করে ধ্বংস করে ফেলেছে দেশটাকে। এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে; এছাড়া আর কোন পথ নেই। জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমরা আবার গণতন্ত্র, স্বাধীনতা, ভোটাধিকার ফিরিয়ে আনতে পারব।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সহ-সংগঠনের বিভিন্ন পর্যানের নেতারা বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com