• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:৩২
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:৩২

9854596

আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘নির্বাচনের পরিবেশ নেই’ গতকাল দেয়া জামায়াত আমিরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অনেকেই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন? কৌশলে নানা কথার ফুলঝুরি ছড়িয়ে নির্বাচন পেছানোর যড়যন্ত্র করছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রিজভী আরও বলেন, আপনাদের অতীত ইতিহাস আমরা জানি। নির্বাচনের পরিবেশ নেই এমন বক্তব্য দেয়ার উদ্দেশ্যটা কী? আমরা তো আপনাদের ঐতিহ্যের কথা জানি। আপনি হঠাৎ এত বড় পরিবেশবাদী হয়ে গেলেন? যুগযুগ ধরে মানুষের যে অধিকার এটা তো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি পরিবেশবাদী হয়ে থাকলে বিশ্ব পরিবেশের আজকে যে অবনয়ন হচ্ছে সেটি নিয়ে কাজ করুন।

শেখ হাসিনার নিপীড়ন নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে আমাদের মাঝে চৌধুরী আলম নেই, ইলিয়াস আলী নেই, জাকির নেই, সুমন নেই। তাদের সবাইকে গুম করে নিরুদ্দেশ করা হয়েছে। এই ছিল শেখ হাসিনার আমলের ভয়াল পরিস্থিতি। মানুষ ভয়ে কথা বলতে পারতো না, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে অপমান লাঞ্ছিত করা হতো। সেজন্য আমরা বলি সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি যেন আবার না হয়।

এসময় তিনি সংস্কার শেষে যৌক্তিক সময়ে দ্রুত নির্বাচনের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গনশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com