• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবারও পিটার হাসের সঙ্গে জাপার বৈঠক, হলো যে আলোচনা

প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৬:৩৯
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৬:৩৯

9666360 2

আবারও পিটার হাসের সঙ্গে জাপার বৈঠক, হলো যে আলোচনা

নিউজ ডেস্ক
একদিন পর আবারও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (১৪ আগস্ট) দুপুর তিনটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মাসরুর মাওলা।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী ভাবছে রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন নিয়ে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আর কোনো স্যাংশন দিচ্ছে কিনা এমন প্রশ্নও ছিল পিটার হাসের প্রতি। তিনি জবাবে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্ধারণ করে। এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না।

মাসরুর মাওলা জানান, জাতীয় পার্টি আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। এ বিষয়টি আমরা রাষ্ট্রদূতকে বলেছি।

এর আগে গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

জাতীয় পার্টির পক্ষ থেকে পিটার হাসের বাসায় যান সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

এ ছাড়াও চার দিনের জন্য ঢাকা সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইসও সেখানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com