• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবার হুমকি দিলে রাজপথ থেকে ঘরে ঢুকিয়ে দেব: হানিফ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৮:১১
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৮:১১

966653 7

আবার হুমকি দিলে রাজপথ থেকে ঘরে ঢুকিয়ে দেব: হানিফ

আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোন লাভ হবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করতে চাইলে পরিণাম ভালো হবে না। আর একবার হুমকি তো দুরের কথা এরকম কোন কথা বললে সারা দেশের আওয়ামী লীগ নেতারা রাজ পথে উঠতে দিবে না। রাজপথ থেকে ঘরে ঢুকিয়ে দেবে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজশাহীর বিএনপি নেতা এই হুমকি দিয়েছে বলে সবাই বলছে। রাজশাহীর নেতার শেখ হাসিনাকে হত্যার চিন্তা থাকতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান হত্যার মাধ্যমে রাজনীতি শুরু করেছেন। সেই বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে এই বক্তব্য এসেছে।

তিনি আরো বলেন, এর মধ্য দিয়ে প্রমানিত হয়েছে বিএনপি শান্তি চায় না। বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদের পথে হাটবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা চ্যুত করতে চায়। আমরা এই সকল ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় রাখবো।

সমাবেশে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনের আগে তাদেরকে মাঠ থেকে বিতারিত করবো।

নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com