• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি: শহীদ ফাইয়াজের বাবা

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:১০
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:১০

96200

আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি: শহীদ ফাইয়াজের বাবা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, আমাদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছিল। অথচ আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম ভূইয়া তার বক্তব্যে বলেন, ঐকমত্য কমিশন সংবিধান সংস্কার বিষয়ে যে প্রতিবেদন জমা দিয়েছিল, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করছে। তিনি দাবি জানান, গণভোটে দেওয়া রায় কোনো ধরনের পরিবর্তন ছাড়াই—দাঁড়ি, কমা পর্যন্ত অক্ষুণ্ন রেখে—বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, যে সংবিধান তার ছেলেসহ অসংখ্য শহীদের প্রাণ কেড়ে নিয়েছে, যা স্বৈরাচারের জন্ম দেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করে, সেই সংবিধান তারা আর দেখতে চান না। এর পরিবর্তে এমন একটি সংবিধান প্রয়োজন, যেখানে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং কোনো শিক্ষার্থীকে জীবন দিতে হবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, একসময় তিনিও নিপীড়নের শিকার ছিলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর মাও বলেছিলেন ক্ষমতায় এলে সংবিধান বাতিল করা হবে। তাই তিনি জোর দিয়ে বলেন, সংবিধান মানুষের জন্য, মানুষের জীবন সংবিধানের জন্য নয়। এ কারণে দ্রুত গণভোটের রায়ের বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

এদিকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী কামরুল হাসান বলেন, জুলাই সনদ কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাস্তবায়ন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তা না করা হয়, তাহলে আবারও সংসদ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com