• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৫:০৪
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৫:০৪

9665874 6

আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না

আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ গণঅবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, সরকারের একজন বিএনপি নেতাদের কটাক্ষ করেছেন। আমি তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির কোনো নেতা ছোট নন। বিএনপির এ নেতাকর্মীরাই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে।

সরকারকে সাবধান করে দিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ১০ দফা দাবি মেনে নেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি বলেন, আমাদের সমাবেশের আগের রাতে (৯ ডিসেম্বর) আমাকে ও দলের মহাসচিবকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়ার পর তারা এতটাই ভীত-সন্ত্রস্ত ছিল যে, আমাদের জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আপনারা কি সমাবেশ থেকে বসে পড়বেন?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com