• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা জনগণের ভোটাধিকার চাই আমেরিকা আমাদের পক্ষে আছে: মান্না

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৫
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৫

9785896 3

আমরা জনগণের ভোটাধিকার চাই আমেরিকা আমাদের পক্ষে আছে: মান্না

নিউজ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, বাংলাদেশের ব্যাপারে আজকে আমেরিকা থেকে বিবৃতি দিয়েছে আমাদের মতামত পরিবর্তন হয়নি। আমরা জনগণের ভোটাধিকার চাই। সুতরাং আমেরিকা আমাদের পক্ষে আছে। কারণ আমরাও জনগণের ভোটাধিকার চাই তারাও চায়। তাই যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত আমা‌দের লড়াই চলবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক দফা দাবিতে গণ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘বাংলাদেশের অবস্থা এখন এরকম সরকারি কর্মচারী কর্মকর্তারাও নিরাপত্তা বোধ করছেন না। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমেরিকার দূতাবাসে গিয়ে নিরাপত্তা চাচ্ছে। এ সরকারের শক্তি নাই যা যা বলে তা বাস্তব করে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের নামে মামলা, জোবাইদা রহমানের নামে মামলা, আমাদের অনেকের নামে মিথ্যা মামলা সাজানো হচ্ছে। সরকার যে রকম মনে করছেন সেরকমভাবে ভোট করতে পারবেন না। আমরা এই সরকারের বিরুদ্ধে শেষ লড়াই পর্যন্ত আছি। এই সরকারের স্বেচ্ছাচারিতা নির্বাচন নিয়ে শয়তানের সবকিছুর বিরুদ্ধে লড়াই করে যাব। আমরা কোনো কর্মসূচি পালন করলে ওরা অনুসরণ করে। ওরা তো চোর, ওরা ভোট চোর।’

তিনি আরও বলেন, ‘এই সরকার এখন ভারতের পা ধরা শুরু করে দিয়েছে। আজকে আমেরিকা থেকে বিবৃতি দিয়েছে বাংলাদেশের ব্যাপারে আমাদের মতামত পরিবর্তন হয়নি। আমরা জনগণের ভোটাধিকার চাই যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না হবে ততক্ষণ লড়াই চলবে। সুতরাং আমেরিকা আমাদের পক্ষে আছে। কারণ আমরাও জনগণের ভোটাধিকার চাই তারাও চায়।’

তিনি বলেন, ‘কয়েকজন চামচা দালাল বিচারপতি ছাড়া এই সরকারের পেছনে আর কেউ নাই। বিদেশীরা নাই। বিরোধী দল নাই। এ দেশের জনগণও নাই। তাই আমরা যে আন্দোলনে নেমেছি বিজয় না হওয়া আমাদের লড়াই চলবে।’

সমাবেশে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ভাষানি অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম-সহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com