• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা মহাসংকটে আছি: সুজন সম্পাদক

প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৯
আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৯

9666023541 1

আমরা মহাসংকটে আছি: সুজন সম্পাদক

আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। চারদিকে অবনতির ধ্বংসস্তুপ দেখছি। অবনতির জন্য আমরা মহাসংকটে আছি। সমস্যা সমাধানে আমাদের রাজনৈতিক ঐক্য প্রয়োজন। সংকট নিরসনে সবার মতামতের ভিত্তিতে নির্দিষ্ট দফা নির্ধারণ করে কাজ করতে হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, তত্বাবধায়ক সরকার অনির্বাচিত হলেও এর প্রতি মানুষের আত্মবিশ্বাস আছে। যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা এই দাবিগুলো বাস্তবায়ন করবে। নির্বাচনই ক্ষমতা বদলের মাধ্যম।

উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না দাবি করে তিনি বলেন, আমাদের রাজনৈতিক ঐক্য প্রয়োজন। সমস্যা সমাধানে শুধু একটি সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়। বস্তুত নির্বাচন হলো পূর্বশর্ত। নির্বাচিত হওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত দল কি করে সেটা দেখার বিষয়।

সমস্যা সমাধানে তিনি ২১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এসব দফাগুলো নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এগুলো বাস্তবায়ন না হলে আমরা ভয়াবহ সংকটে পড়বো।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের ১৫ আনা মানুষ কালকেই সরকারের পদত্যাগ চায়। সংবিধান পরিবর্তন না করে সরকার পরিবর্তন হলে যিনি সরকারে আসবেন তিনিও শেখ হাসিনার মতো কতৃত্ববাদী হবেন। তাই নির্বাচনের আগে সংবিধানের সংস্কার করতে হবে। দেশের সবকিছু নির্বাহী বিভাগের কতৃত্বে চলছে। ব্যতিক্রম ছাড়া উচ্চ আদালতের ব্যাঞ্চগুলো সরকারের নোটের দিকে তাকিয়ে থাকে কি রায় দিবে।

দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশের কোনো মানুষ বিশ্বাস করেনা যে এই সরকারের অধীনে কেউ সঠিকভাবে ভোট দিতে পারে। যেই সরকার মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে হামলা করে সিনিয়র নেতাদেরকে হামলা করে তাদের কাছে আর কি চাওয়ার আছে। এমন কতৃত্ববাদী সরকার অবাধ নির্বাচন করবে এটা কোন সাধারণ কথা না এটা কাণ্ডজ্ঞানহীন কথা।

নির্বাচনের আগে সরকারের পদত্যাগ করা দরকার। দেশটা আজ মগের মুল্লুকে পরিনত হয়েছে। দুর্যোগকালীন সময়ে ইভিএম প্রকল্প যৌক্তিক নয়।

নির্বাচনকালীন অন্তবর্তী সরকারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই সরকারকে নির্বাচনের আগে গনতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যমান সংকটের সমাধান করে নির্বাচন দিতে হবে। আমরা অতীতের ভুলগুলো আর করতে চাইনা। আমরা একটি গনতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র চাই।

মতবিনিময় সভায় গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আসম আবদুর রব, অর্থনীতিবিদ ড. আনু মোহাম্মদ, ড. আসিফ নজরুল, নুরুল হক নুর, হাসনাত কাইয়ুমসহ গনতন্ত্র মঞ্চের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com