• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:৩৭
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:৩৭

9666595201

আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। কিন্তু ঐক্যের ভিত্তিটা কী হবে? ঐক্যের ভিত্তির বিষয়ে আমরা বলেছিলাম—সরকার যদি এতদিনে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো, বিচারের ব্যাপারে যদি কমিটেড হতো, গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো; তবে সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলোতে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত ছিলাম। এখনো আমরা এটাই বলবো, সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন জুলাই গণঅভ্যুত্থান সফল করার জন্য।’

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা জানি, পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাইকে নিয়েই এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশকে বলি—এটা বহু সাংস্কৃতিক, বহুভাষিক ও বহুজাতিক একটা রাষ্ট্র। ইতিহাস সেটাই বলে। আমাদের ঐতিহ্য এটা বলে। এই বঙ্গ ও বদ্বীপের সভ্যতায় মিশে আছে বহু সংস্কৃতি। সব ধর্মের সমন্বয়ে আমাদের সমাজ গঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আমাদের রয়েছে, সেটাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করবো।’

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কারগুলো কোনও দলের সংস্কার না, দলের লাভের জন্যও না। এই সংস্কার হলে বিরোধী দল বা আমরা যে খুব লাভবান হবো—এ রকম না। এতে দেশের মানুষ লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন। সরকারের সঙ্গে যখন আপনারা আলোচনা করবেন, এ বিষয়গুলো আপনারা বলবেন। যদি বিচারব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ থাকে, তাহলে যেকোনও সাম্প্রদায়িক হামলার বিচারের সুফলটা ‍কিন্তু আপনারা পাবেন। কারণ বিচার ব্যবস্থা কেবল সরকার, কোনও সম্প্রদায় বা কোনও দলের কুক্ষিগত থাকবে না। ফলে এগুলো নিয়ে আপনারা ভাববেন।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণহত্যাগুলোর বিচার নিশ্চিত করতে আপনাদের জায়গা থেকে দাবি ওঠানো উচিত। বিগত ১৬ বছরে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আমরা ১৬ বছরের গুম-খুনের বিচারের কথা যেমন বলছি, তেমনি সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটনা হয়েছে, সেগুলার বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি উঠাচ্ছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com