• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি: কাদের

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৩:৪৭
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৩:৪৭

96056

আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি: কাদের

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটা তার সৌভাগ্য বলে মন্তব্য করেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতা পর তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো।’

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে। কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা সাধারণ সম্পাদক হতে পারেন। আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’

শনিবার(২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com