• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমিরের নেতৃত্বে চীন সফরে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ২:৪৫
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ২:৪৫

966663 2

আমিরের নেতৃত্বে চীন সফরে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি:সংগৃহীত
চীন সরকার ও সিপিসির (চীনা কমিউনিস্ট পার্টি) আমন্ত্রণে দেশটিতে গেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান। ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন জামায়াতের প্রতিনিধি দলটি।

এর আগে চীন সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে কীভাবে নতুন মাত্রায় নেওয়া যায়, সে বিষয়ে আলাপ-আলোচনা করব। আমরা মূলত চীন সরকার ও সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) দাওয়াতে যাচ্ছি।

তিনি বলেন, চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব, জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে।

বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com