• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি কোনো বিএনপি নেতার পায়ে পারা দেইনি: নাসীরুদ্দীন

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৩:৪৬
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৩:৪৬

9600063

আমি কোনো বিএনপি নেতার পায়ে পারা দেইনি: নাসীরুদ্দীন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমি কোনো বিএনপি নেতার পায়ে পারা দেইনি, কারোর বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত ঢাকা-৮ এর সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনে এসে গণসংযোগ ও মতবিনিময় করে তিনি এই মন্তব্য করেন।

এ সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার প্রচারণায় বাধার ঘটনা উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ঢাকা-৮ আসনে প্রতি পরতে পরতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম।

আমরা কারোর বিরুদ্ধে না, সিস্টেমের বিরুদ্ধে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে অবকাঠামো পাল্টাতে হবে। কেউ কেউ সিস্টেম পরিবর্তন না করে আগের সিস্টেমের নব্য পাহারাদার সাজতে চায়।

তিনি বলেন, আমরা কাউকে উস্কানি দেইনি। আমরা প্রচারণা করতে গিয়েছিলাম, তারা এসে আমাদের বাধা দিয়েছে।

নাসীরুদ্দীন আরও বলেন, আমরা সিমপ্যাথির রাজনীতি করি না। সিমপ্যাথির রাজনীতি করলে রাস্তায় গিয়ে শুয়ে থাকতাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com