• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরও ৯ সংস্কার কমিশন গঠনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১০:০৩
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১০:০৩

9858969

আরও ৯ সংস্কার কমিশন গঠনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনের সঙ্গে আরও ৯টি সংস্কার কমিশন গঠনের প্রস্তাব পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৫ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপে এ প্রস্তাব দেন দলটির নেতারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সংলাপে দলের আমির প্রধান উপদেষ্টাকে বলেন, বর্তমান সরকার জনমতের প্রতিফলনের সরকার। আপনাদের সাথে দেশের জনগণ রয়েছে, আপনারা সবচেয়ে শক্তিশালী সরকার। কিন্তু খুনি, অর্থ পাচারকারী, দাগি, অপরাধীরা কীভাবে দেশ থেকে পালালো? আপনারা কেন তাদের দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের ভাবিয়ে তুলেছে।

তিনি আরও বলেন, সংস্কার কাজ শেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার ব্যবস্থা করতে হবে। স্বৈরাচারীরা যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে তার সুষ্ঠু ব্যবস্থা করে নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তাবগুলো হলো- আইনবিষয়ক সংস্কার কমিশন, নাগরিক সেবা বিষয়ক সংস্কার কমিশন, পররাষ্ট্র বিষয়ক সংস্কার কমিশন, শিক্ষা বিষয়ক সংস্কার কমিশন, বাকস্বাধীনতা বিষয়ক সংস্কার কমিশন, স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, শ্রমজীবী বিষয়ক সংস্কার কমিশন, সংখ্যালঘু ও নৃগোষ্ঠি বিষয়ক সংস্কার কমিশন, মহিলা ও শিশুবিষয়ক সংস্কার কমিশন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com